বাংলা কন্টেন্ট বনাম ইংলিশ কন্টেন্ট
আমরা বাঙালি, আমরা গৌরবিত জাতি। সারা পৃথিবীতে আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। কিন্তু আমি যত দূর দেখলাম আমাদের মাতৃভাষায় ইন্টারনেট দুনিয়ায় পযার্প্ত কন্টেন্ট তৈরি করতে আমরা পারিনি।এটা আমাদের অদক্ষতাই বলা যায়। আমাদের বাংলা কন্টেন্ট এর আদিপত্য অনেকটাই কম অনলাইন যগতে। আমি আজ কথা বলবো কীভাবে আমরা অনলাইন যগতে আমাদের বাংলা কন্টেন্টর আদিপত্য গড়ে তুলতে পারি এবং কেন বাংলা কন্টেন্ট এর প্রতি আমদের অনাগ্রহ কেন?
কন্টেন্টন কী?
আমরা যখন কোন কাজ করতে গিয়ে কোন না কোন সমস্যায় পড়ি বা কোন তথ্য জানার প্রয়োজন পড়ে তখন আমরা সবাই গুগল করি কেন? সে আমাদের চাইতে অনেক বেশি জানে।অথবা, সমস্যা হলে ফেসবুক গ্রুপে পোস্ট করি বা ইউটিউবেও চার্স করে সামাধান খুঁজি। কিন্তু বড় দুঃখের ব্যাপার গুগলে খুব অল্প সময় আমাদের কীওয়ার্ডের সাথে সামাযস্য বা মিল আছে এমন বাংলা কন্টেন্ট খুঁজে পাই অনেক সময় পাইনা। আর গুগলের একটা এলগরিদম আছে, সে প্রথমে আপনার সার্চ কৃত কীওয়ার্ডের কন্টেন্ট কোন না কোন ওয়েবসাইট থেকে দেখাতে চাইবে, যদি সে না পাই তখন সে ওই কীওয়ার্ডের সাথে মিলে এমন ভিডিও কন্টেন্ট দেখাবে ইউটিউব থেকে। মাঝে মধ্যে কিছু কন্টেইন পাওয়া যাই যা এতটা তথ্যবহুল না এই গুলোর গুণগত মান এতটা ভালো না এবং অনেক সময় কোনো তথ্য দেখাতে পারেনা। তার কারণ পর্যাপ্ত বাংলা কন্টেন্ট না থাকা। এই কারনে এখন আমরা বাংলাই কোন কিছু চার্স করিনা প্রয়োজন হলে ইংরেজিতে চার্স করি।
বাংলা কন্টেন্টর কেন এত বেহাল অবস্থা
একটা সময় বাংলায় কন্টেন্ট এর কোন ওয়েবসাইট বা বাংলাদেশ থেকে কোন ইউটিউব চ্যানেলে গুগল আডসেন্স বা পাটনার প্রোগ্ররাম এর আবেদন করা যেতনা। ইউটিউব চ্যানেলে আবেদন করতে হলে কান্ট্রির জায়গা আফগানিস্তান বা অন্য কোন দেশের নাম দিয়ে আবেদন করতে হতো। অবশেষে ২০১৭ সালের জুলাই এর শুরু দিকে গুগল ঘোষণা দিল বাংলা কন্টেন্ট এর ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স বা পাটনার প্রোগ্ররাম এর জন্য আবেদন করতে পারবে। তাই এখন যে কেউ চাইলে ভালো মানের বাংলা কন্টেন্ট দিয়ে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল তৈরি করে তাদের পাটনার প্রোগ্রামের সর্ত পূরণ করে অ্যাডসেন্স জন্য আবেদন করে ইনকাম করতে পারবে। এত দিন গুগলের এই অনাগ্রহ কারনে বাংলা কন্টেন্ট ছিল অবহেলিত। অনেকে বাংলা কথাকে ইংরেজি বর্ণ দিয়ে লিখতো এবং পরবর্তিতে অ্যাডসেন্সর জন্য আবেদন করতেন। এটাই স্বাভাবিক মানুষ এত কষ্ট করে কিছু ইনকাম করার জন্য। আর অন্য দিকে ইংরেজি কন্টেন্ট খুব ধাপড়ের সাথে রাজত্ব করেছিল।
অবশেষে
আমরা এখন যে কেউ চাইলে ব্লগিন দক্ষতা দিয়ে বাংলা কন্টন্টেন কে সমৃদ্ধ করতে পারি এবং এর পাশাপাশি একটা ইনকামের ব্যবস্থা করতে পারে। এই জন্য প্রয়োজন একনিষ্টার সাথে সঠিক চর্চা এবং প্রচুক্তির সর্ম্পকে সঠিক জ্ঞান।

0 Comments